× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ডেস্ক

আবারও লিটারে ৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
বোতলজাত সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আবারও লিটারে ৬ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৫৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দর সোমবার (৮ ডিসেম্বর) থেকেই কার্যকর হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ান ব্যবসায়ীরা। ফলে নতুন করে বাজারে আসা ৫ লিটারের বোতল ৯৬৫ টাকায় কিনতে বাধ্য হন ক্রেতারা। যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। পাশাপাশি ১৮৯ টাকা দরে এতদিন বিক্রি হওয়া বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দামও সম্প্রতি বেড়ে হয় ১৯৮ টাকা।

এ নিয়ে সম্প্রতি সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। ওইদিন তিনি বলেন, ব্যবসায়ীদের সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর কোনো আইনগত ভিত্তি নেই। বাণিজ্য মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে কি করা যায়। এরমধ্যেই রোববার তেলের দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।


এ ক্যটাগরির আরো খবর..