× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ডেস্ক

আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
অবৈধভাবে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশী

ইউরোপে যাওয়ার পথে আবারও ভয়াবহ নৌকাডুবির শিকার হয়েছেন শতাধিক অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া নৌকাটি থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২ জনের মরদেহ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, নৌযানটি লিবিয়ার তাজাউরা উপকূল থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রাপথে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নৌকাটি ভূমধ্যসাগরের একটি সার্চ অ্যান্ড রেসকিউ (SAR) অঞ্চলে ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটিতে মোট প্রায় ১০৫ জন যাত্রী ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন। তাদের সবাই পুরুষ বলে জানা গেছে।

জার্মান উদ্ধার সংস্থা সি-ওয়াচ আকাশপথে ঘটনাটি পর্যবেক্ষণ করে এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করে। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা দুটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার কাজে অংশ নেয় এবং জীবিতদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যায়।

উদ্ধারকারী সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান জানিয়েছে, নৌযানটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে বৌরি তেলক্ষেত্রের কাছে ডুবে যায়।

বিশেষজ্ঞদের মতে, বৈধ কাগজপত্র ছাড়াই ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর অন্যতম ব্যবহৃত রুট হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৬৮০ জনের বেশি অভিবাসী এই সমুদ্রপথে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ না থাকায় অনেক মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..