× Banner
সর্বশেষ
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার

নারায়ন দেবনাথ

আফগানিস্তানের সাথে সংঘর্ষে T-55 ট্যাংক ফেলে পালিয়েছে পাকিস্তানিরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পালিয়েছে পাকিস্তানিরা

সংঘর্ষ বিরতি ভেঙে পুনরায় পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষে লিপ্ত। T-55 ট্যাংক ফেলে পালিয়েছে পাকিস্তানিরা।

আফগানিস্তানের মতো একটি অনিয়মিত বাহিনীর সাথে যেভাবে পাকিস্তানের মতো একটি প্রশিক্ষিত সেনাবাহিনী মার খাচ্ছে তাতে পাকিস্তানের সামরিক বাহিনীর দুর্বলতা উন্মোচিত হয়ে পড়ছে।

ইরান ও কাতারের অনুরোধে দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হলেও গতকাল থেকে দুইদেশের মধ্যে নুতন করে আবার মারাত্নক সংঘর্ষ শুরু হয়েছে। প্রথম আঘাতটা এসেছিলো পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তান আফগানিস্তানের বেসামরিক এলাকায় আক্রমণ করে এতে ৩০ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১০০ অধিক আহত হয়।

প্রত্যাঘাতে আফগানিস্তান পাকিস্তানের ১০টি সীমান্ত চৌকি তছনছ করে দেয়।

আফগানিস্তানের আক্রমণে ৫৮জন পাকসেনা নিহত হওয়ার দাবি করেছে। পাকিস্তানও আফগানিস্তানের ব্যপক ক্ষয়ক্ষতি করেছে বলে পাকিস্তানি মুখপাত্র জানিয়েছে।

সংঘর্ষ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে পাকিস্তান সেনা তাদের T-55 ট্যাংক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সার্বিয়া থেকে এই ট্যাংক পাকিস্তান কিনেছিল। আফগানিস্তানের সেনা সদস্যরা পাকিস্তানি ট্যাংকে চড়ে ঘুরতে দেখা গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..