× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরি

admin
হালনাগাদ: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিচারপতিদের অপসারণ ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে  অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ১২ জন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে (আদালতের আইনি সহায়তাকারী) নিয়োগ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়ে শুনানির জন্য মার্চ দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দেন

অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পাওয়া ১২ জন হলেনবিচারপতি টি এইচ খান, জ্যেষ্ঠ আইনজীবী . কামাল হোসেন, ব্যারিস্টার রফিকউল হক, ব্যারিস্টার এম আমীরউল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, এম আই ফারুকী, ব্যারিস্টার ফিদা এম কামাল, জে মোহাম্মদ আলী, এস হাসান আরিফ আবদুল ওয়াদুদ ভূঁয়া

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ বাতিল ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত বছরের ১১ আগস্ট প্রকাশ করা হয়েছে

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বৃহত্তর বেঞ্চ গত বছরের মে বিষয়টির ওপর সংক্ষিপ্ত রায় দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি কাজী রেজাউল হক বিচারপতি মো. আশরাফুল কামাল। ১১ আগস্ট ১৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও রয়েছে

আদালত সূত্র জানায়, রায়টি লিখেছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি কাজী রেজাউল হক। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আরেকটি রায় দিয়েছেন। উচ্চ আদালতের রুলস অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে রায় দেওয়া হয়, সেটাই চূড়ান্ত হবে

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রায়ে আদালত বলেছেন, সংসদ কর্তৃক বিচারকদের অপসারণের বিধান ইতিহাসের দুর্ঘটনামাত্র, যদিও পৃথিবীর কোনো কোনো দেশে তা বিদ্যমান। কমনওয়েলথভুক্ত মেজরিটি দেশে সংসদের মাধ্যমে বিচারকদের অপসারণ করা হয় না। ষোড়শ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ক্ষমতার পৃথকীকরণ নীতির পরিপন্থী। তাই সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংশোধনী অবৈধ বাতিল ঘোষণা করা হলো

সর্বোচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। পরে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন, ২০১৪এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী রিট আবেদনটি করেন

আবেদনকারী আইনজীবীরা হলেনঅ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, ইমরুল কাউসার, মামুন আলিম, একলাস উদ্দিন ভূঁইয়া, সারওয়ার আহাদ চৌধুরী, মাহবুবুল ইসলাম, নুরুল ইনাম বাবুল, শাহীন আরা লাইলী রিপন বাড়ৈ। রিটে দাবি করা হয়, ষোড়শ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোর অন্যতম অংশ। তাই ওই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী


এ ক্যটাগরির আরো খবর..