× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ

আপনি নিজেও কি এই অভ্যাস করেন? তাহলে আজ থেকেই বদলে ফেলুন

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
আজ থেকেই বদলে ফেলুন

অফিসে পরিশ্রমের পর দিন শেষে বাসায় ফিরে রাতের খাবার তৈরি করতে বা খাবার খাওয়ার আগে ছোট্ট একটা ড্রিংকস করে তৃপ্তি খোঁজেন অনেকেই। রাতের খাবার খাওয়ার আগে ড্রিংকস করা মোটেও উচিত নয়। এতে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। অ্যালকোহলের পর খাবার খাওয়ার পরিমাণ বেড়ে যায়। আর অ্যালকোহলের পর ফ্যাটি ফুড খাওয়ার ঝোঁক বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়।

* রাতে খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। তা না হলে সারাদিনে শরীরে পানির অভাব থাকলে মাথার যন্ত্রণা, কনস্টিপেশন এবং ক্লান্তির মতো সমস্যা হতে পারে। পানি কম খাওয়ার ফলে হজমে সমস্যা তৈরি হয়ে ওজন বাড়তে পারে। খাওয়ার আগে এক গ্লাস পানি খাওয়ার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হৃাস পায়।

* প্লাস্টিকের বাসনে যতোই লেখা থাক এটা সেফ, তারপরও প্লাস্টিক জাতীয় কিছু মাইক্রোওভেনে প্রবেশ করাবেন না। অনেকে রাতের খাবার মাইক্রোওভেনে গরম করেন। এটা কখনোই প্লাস্টিকের বাটিতে নয়, কাঁচের বাটিতে গরম করা উচিত। কারণ, প্লাস্টিকের বাটিতে বিভিন্ন রকম ক্ষতিকর রাসায়নিক থাকে যা শরীরে প্রবেশ করে সমস্যা সৃষ্টি করতে পারে।

* রাতের খাবার তালিকায় অবশ্যই সবজি রাখবেন। প্রয়োজনে খাবার তালিকায় পরিবর্তন আনুন। খাবারে সবজি না থাকলে ভবিষ্যতে হার্টের সমস্যায় পড়তে হবে আপনাকে। গবেষণা অনুযায়ী, শুধুমাত্র সবজি না খাওয়ার পর প্রতি ১২ জনের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

* সবজির পাশাপাশি প্রোটিনও রাখুন। প্রোটিন না থাকলে দ্রুত খিদে পাবে এবং উল্টো-পাল্টা স্ন্যাকস খাওয়ার ফলে শরীর খারাপ হয়ে পড়বে। তাই রাতের খাবারে অবশ্যই এক টুকরো মাছ বা দু-টুকরো মাংস রাখুন।

* খাবার খাওয়ার সময় অন্য কোনো কাজের ব্যস্ততা থাকে। তাই বলে দ্রুত খাবার খাওয়া যাবে না। ধীরে সুস্থে সময় নিয়ে ভালো করে চাবিয়ে খাবার খান। দ্রুত খাবার খাওয়ার ফলে হার্টের সমস্যা হতে পারে।

* রাতে খাবার খাওয়ার পর এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একটু হাঁটাহাঁটি করুন। খাবার খাওয়ার পর পরই যারা শুয়ে পড়েন বা বসে থাকেন তারা দ্রুত অসুস্থ হয়ে পড়েন। এসব কারণে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনির সমস্যা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..