× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ডেস্ক

আপনাদের মর্যাদা এনে দিয়েছেন প্রধানমন্ত্রী -আইনমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
মর্যাদা এনে দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের মানুষকে আগে মিসকিন বলা হতো, বলা হতো তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। আপনাদের মর্যাদা এনে দিয়েছেন তিনি। বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংকসহ অন্য সাহায্য সংস্থাগুলো বলেছে টাকা দেবে না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের টাকায় সেই সেতু করেছেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন প্রকল্প থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে টাকা খেতেন। তিনি মনে করেছিলেন শেখ হাসিনাও ওই রকম। কিন্তু শেখ হাসিনা ওই রকম না। শেখ হাসিনা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। সেভাবেই কাজ করেন তিনি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমএ জি হাক্কানীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..