× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

ডেস্ক

আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে

আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

UNHCR এবং IOM মঙ্গলবার (১৪ এপ্রিল) দেওয়া এক যৌথ বিবৃতিতে জানায়, ট্রলারটি বাংলাদেশের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রাপথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌযানটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রলারটি ভারসাম্য হারিয়ে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া জীবিতদের ভাষ্য অনুযায়ী, ট্রলারটিতে প্রায় ২৫০ থেকে ২৮০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত মাত্র নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের ভাগ্য নিয়ে আশঙ্কা বাড়ছে।

যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, এই মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ার একটি করুণ প্রতিফলন। Rakhine State-এ চলমান সহিংসতা তাদের নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ করে তুলেছে। একই সঙ্গে শরণার্থী শিবিরে মানবিক সহায়তা হ্রাস, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব এবং নিরাপত্তাহীনতা অনেককে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিতে বাধ্য করছে।

সংস্থাগুলো আরও জানায়, মানবপাচারকারী চক্রের মিথ্যা প্রতিশ্রুতি এবং বিদেশে ভালো আয়ের আশ্বাসে প্রলুব্ধ হয়ে অসহায় মানুষ এ ধরনের প্রাণঘাতী যাত্রায় পা বাড়াচ্ছেন। ফলে আন্দামান সাগর আবারও বহু প্রাণহানির সাক্ষী হলো।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে UNHCRIOM বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের দ্রুত সমাধান জরুরি।

নতুন বছর উদযাপনের সময় এমন মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল—সমস্যার মূল সমাধান না হলে এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধ হবে না, বরং আরও প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে।


এ ক্যটাগরির আরো খবর..