× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সদর উপজেলা রং-পালিশ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সোমবার সকালে শহরের পাকাপোল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগী শনাক্তকরণের জন্য বিশেষ বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ সেবা নিতে ভিড় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক।
এছাড়া রং-পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার, সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক আজারুল ইসলাম এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের সহকারী কর্মকর্তা রাইসুল ইসলাম রাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অনেক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটের কারণে চোখের চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানি রোগে আক্রান্ত বয়স্কদের চিকিৎসা প্রায়ই অনিশ্চিত থেকে যায়। এসব বিষয় বিবেচনায় রেখে এই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..