× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির উদ্যোগ, ২৫ দেশের সমর্থন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সচেষ্ট সরকার। আর এ লক্ষ্যে এ পর্যন্ত ২৫টি দেশের সমর্থন মিলেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। তবে উদ্যোগে একমত নন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। তিনি বলছেন এখন আর ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব নয়। কূটনৈতিক তৎপরতায় পাওয়া যেতে পারে একাত্তরের ৯ মাসে গণহত্যার স্বীকৃতি।

২০১৭ থেকে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করছে সরকার। এ বছর রাত নয়টায় এক মিনিট আলো নিভিয়ে নিষ্প্রদীপ ও নীরবতা পালনের সিদ্ধান্ত দিনটি স্মরণে।

পাশাপাশি, ২৫শে মার্চ আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস ঘোষণায় আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন চাইছে বাংলাদেশ। এ পর্যন্ত ২৫টি দেশের সমর্থন পাওয়ার কথা জানাচ্ছেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

তবে আর্মেনিয়ার প্রস্তাবে, ২০১৫ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসের স্বীকৃতি দেয় জাতিসংঘ। বাংলাদেশসহ ১৯৩ দেশের উপস্থিতিতে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় বলে জানাচ্ছেন শাহরিয়ার কবির। তার দাবি, ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার কোন সুযোগ নেই।

তবে একাত্তরের ৯ মাসের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ দিচ্ছেন তিনি।

আর্মেনিয়া, রুয়ান্ডা, সিয়েরা লিওনের মতো ছোট দেশও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে কৌশলী পদক্ষেপ নিলে নয় মাসের মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি আদায়ও সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..