× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৩ অক্টোবর’২০১৬: “দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশল সমুহ বলতে হবে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডল, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু ইউসুফ মো: রেজাউর রহমান, ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..