× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

গরিব ও অসহায়দের মাঝে আনন্দলোকের খাদ্যদ্রব্য বিতরণ

Dutta
হালনাগাদ: বুধবার, ১৪ জুলাই, ২০২১

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালেরর আগৈলঝাড়ায় কঠোর লোকডাউনে গরিব/অসহায়দের মাঝে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করলেন “আনন্দলোক” দক্ষিনবঙ্গ শাখা।

আজ বুধবার সকাল ১১টায় আনন্দলোকের চেয়ারম্যান, দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী’র অয়োজনে উপজেলার পশ্চিম গোয়াইলে আনন্দলোকের ভবনের প্রথম তলায় দণিবঙ্গ শাখায় উদ্যোগে ৫০টা পরিবারকে ১০কেজি করে চাল, ২কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১কেজি তেল, ১টা করে সাবান বিতরন করা হয়েছে।Anandalok

খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাশেম। বিশেষ অতিথি, আনন্দলোকের চেয়ারম্যান, দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী , আনন্দলোকের নির্বাহী পরিচালক ও দ্যা নিউজের বার্তা সম্পাদক রাই কিশোরী, আনন্দলোকের উপদেষ্ঠা গনেশ চৌধুরী. বীর মুক্তিযোদ্ধা মুকুন্দ লাল মুন্সী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।Ananda lok relief

খাদ্য দ্রব্য বিতরণ অনুষ্ঠানে আনন্দলোকের নির্বাহী পরিচালক দ্যা নিউজের বার্তা সম্পাদক রাই কিশোরী বলেন, আনন্দলোক এর সকল কার্যক্রম সেবামূলক। আনন্দলোক নাম করণ করা হয়েছে কারণ এখানে যে কেউ যে কোন সমস্যা নিয়ে আসলে তার সমাধান পেয়ে হাসি মুখে মনে আনন্দ নিয়ে ফিরে যায়। এখানে রয়েছে বৃদ্ধ ও অনাথ আশ্রম, স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, চিকিৎসাসেবা, মানবাধিকার। সব কিছুই বিনামূল্যে। এখানে কেউ আসলে বিনা খাবারে ফেরত যায় না। বরিশালে আনন্দলোকের ভবন নির্মাণ করতে এসে মানুষের এত কষ্ট দেখে এই খাবার বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আনন্দলোকের চেয়ারম্যান, দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, আনন্দলোক সম্পুর্ন অরাজনৈতিক, ধর্মনিরপেক্ষ সেবামূলক প্রতিষ্ঠান। আমরা ২০২০ সালে গতবছর ঢাকায় করোনা লগ্নে মাসব্যাপী ইফতার বিতরণ করেছি, প্রায় ১০০ পরিবারে খাবার বিতরণ করেছি সম্পুর্ন নিজস্ব অর্থায়নে। এ বছর বরিশালে আনন্দলোকের ভবনের প্রথম তলা ছাদে ৫০টি  পরিবারকে ১০কেজি করে চাল, ২কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১কেজি তেল, ১টা করে সাবান দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..