× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা

জননেত্রী শেখ হাসিনা আদিবাসীদের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল -এমপি গোপাল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
আদিবাসীদের প্রতি বিশেষ সহানুভূতি

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা আদিবাসীদের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল। কারণ এই ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মানুষেরা সবসময় প্রগতির সাথে ছিল, সংগ্রামের সাথে ছিল। তারা কখনোই স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি। ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মানুষরা অত্যন্ত নিগৃহীত, অত্যন্ত অসহায়। কিন্তু ভিক্ষাবৃত্তি করা বা কারো কাছে হাত পাতার প্রবণতা কখনো তাদের ছিল না এবং বর্তমানে করোনা মোকাবেলাতেও তারা কোথায় যায়নি। বিশেষ করে উপমহাদেশের মেহনতি মানুষের আন্দোলনে যাদের রক্ত রঞ্জিত সেই ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর পরিবারকে সহায়তা করতে পেরে সত্যিকার অর্থে নিজেকে অত্যন্ত উৎফুল্ল মনে হচ্ছে। বলেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে দুস্থ নৃ-তাত্বিক জনগোষ্ঠী ও পালা গানের শিল্পীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিকদে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, জাতীয় আদিবাসী পরিষদের প্রতিনিধি বিশু রাম মুর্মু প্রমুখ


এ ক্যটাগরির আরো খবর..