× Banner
সর্বশেষ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

আদালতের সঙ্গে প্রতারণা-এফএমসি ওটু কোম্পানিকে কোটি টাকা জরিমানা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
এফএমসি ওটু কোম্পানিকে কোটি টাকা জরিমানা

আদালতের সঙ্গে প্রতারণার দায়ে ‘এফএমসি ওটু’ নামক কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা জরিমানা আদায় করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৭ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে টাকা পরিশোধের রশিদ জমা দেওয়া হয়।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। কোম্পানিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।

পরে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ বলেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট চ্যালেঞ্জ করে ২০১৭ সালে‘এফএমসি ওটু’ কোম্পানি ও তার পরিচালকরা হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০১৭ সালের ১০ ডিসেম্বর সিআইবির রিপোর্ট স্থগিত করে দেন। পাশাপাশি রুল জারি করেন। হাইকোর্টে মামলা শুনানির ধারাবাহিকতায় গত ৩ মার্চ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করে কোম্পানিটি। তাদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করেন। পাশাপাশি কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করা হয়।
জরিমানার কারণ হিসেবে রায়ে বলা হয়, বিচারিক আদালতে আইন অনুযায়ী মামলাটি পরিচালনা না করে তারা চার বছর উচ্চ আদালতের স্থগিতাদেশের অপব্যবহার করেছে।


এরপর গত ৮ মার্চ হাইকোর্টের জরিমানার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে কোম্পানিটি। আপিল বিভাগ জরিমানা পরিশোধের নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ১ কোটি জরিমানা পরিশোধ  করে আজ আদালতে টাকা পরিশোধের রশিদ জমা দেন। পরে আপিল বিভাগ কোম্পানির আবেদন নিষ্পত্তি করে দেন।


এ ক্যটাগরির আরো খবর..