× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শের সোনার মানুষ গড়তে কাজ করছে স্কাউট -শিক্ষামন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ সৎ, চরিত্রবান, পরিশ্রমী, বিনয়ী, আত্মনির্ভরশীল ও সুস্থ নাগরিক তৈরিতে কাজ করে স্কাউট। পাশাপাশি নিয়মানুবর্তিতা ও বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টিতেও ভুমিকা রাখে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সে সোনার বাংলা গড়তে যে সোনার মানুষ দরকার স্কাউট সেই সোনার মানুষ গঠনেই কাজ করছে। তিনি গতকাল টেকনাফের সাবরাং এ বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের ২য় কমিউনিটি বেইজড ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দেশের অন্যতম পর্যটন এলাকার গ্রামীণ জনপদের জীবন জীবিকার সাথে স্কাউটদের পরিচিত করার আয়োজনকে গঠনমূলক হিসেবে মন্তব্য করে যুববয়সীদেরকে দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় এ অনুষ্ঠান উদ্বুদ্ধ করবে বলে মন্ত্রী আশা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান কমিশনার ও ক্যাম্প চিফ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান), ড. মোঃ মোজাম্মেল হক খান।
বঙ্গোপসাগরের কোলঘেষে টেকনাফের সাবরাং এর টুরিজম পার্ক এলাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট ও রোভারবৃন্দ এবং যুক্তরাজ্য, নেপাল ও ভারতের স্কাউটবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ২০২১ সালের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরি টেকনাফের সাবরাং এ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..