× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ জয়ের

ACP
হালনাগাদ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ জয়ের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রায় আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন। মার্কিন নীতিনির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম ‘স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে’ নিয়োগ করেছেন তিনি।

বাংলাদেশের নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় এদেশের রাজনৈতির মাঠ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দলের শীর্ষস্থানীয় নেতারা প্রায়ই অভিযোগ করতেন বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি ও জামায়াত। এবার নেজেরাই হাঁটলেন সে পথে।

আন্দোলন-বিক্ষোভের মুখে গেলো ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে গ্রেফতার হন আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও এমপি। পলাতক আছেন দলটির আরও অনেক নেতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে ‘ওয়াজেদ ইনকরপোরেশন’।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের প্রতিষ্ঠানটি এ চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। এতে খরচ হবে দুই লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা আড়াই কোটি টাকার মতো।

গেলো ১২ সেপ্টেম্বর এ বিষয়ে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে ৬ মাস মেয়াদি একটি চুক্তি সই করেছেন সজীব ওয়াজেদ জয়। এর তথ্য এরই মধ্যে প্রকাশ করা হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও।

২০০৪ সালে ‘অ্যালকাটেল অ্যান্ড ফা’ নামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয়। আর ২০১৯ সালে ব্লুস্টার স্ট্যাটেজিসসহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি।


এ ক্যটাগরির আরো খবর..