× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতঃ ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়  প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ভেজাল গুড় উৎপাদন করায় গুড় কারখানাসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন মণ ভেজাল গুড় জনসম্মুখে নষ্ট করা হয়েছে।

১৬ মার্চ দুপুরে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও চিনি দিয়ে ভেজাল গুড় তৈরি করায় উপজেলার আলোখোয়া ইউনিয়নের লক্ষীনাথ- বালিয়াপাড়ার মসলিম উদ্দীনের গুড় কারখানাকে ১৯ হাজার জরিমানা করা হয়। কারখানার মালিক মসলিম  উদ্দীন পালিয়ে যান।

এসময় উপজেলার ফকিরগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে বকুল ট্রেডার্সকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেহেক ফার্মেসিকে পাঁচ হাজার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির দায়ে সীমান্ত হোটেলকে তিন হাজার, মোস্তফা বেকারিকে এক হাজার, মাপে কম দেওয়ার অপরাধে খুশি বস্ত্রালয়কে দুই হাজার এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে রাইসা কসমেটিক্স নামে একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের অধিকার হরণ করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় ও অন্যান্য খাবার উৎপাদন, মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য সামগ্রী বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..