× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আটোয়ারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ দুর্যোগে পাবো না ভয়-দুর্যোগকে আমরা করবো জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে  উপজেলারপ্রধান সড়ক ও ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আািরফ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ প্রস্তুতি দিবসের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামীম ইকবাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ। পরে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের  উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,জনপ্রতিনিধি সহ স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..