× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

আঞ্চলিক ভাষায় মাহফুজ ও তারিনের প্রেম ‘ইত্যাদি’তে

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: এইবার ‘ইত্যাদি’র চিত্রায়ন হলো নোয়াখালীর মাইজদীর পুলিশ প্রশিক্ষণ কেন্দের মাঠে। তাই দর্শক পর্বে আমন্ত্রণ পেলেন বৃহত্তর নোয়াখালীর সন্তান অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী তারিন। তারা দর্শকদের সামনে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি বক্তব্যধর্মী প্রেমের দৃশ্যে অভিনয় করেন। তাদের সংলাপ ও অভিনয় হাততালি কুড়িয়েছে। এখানে ছিলো প্রায় ২০ হাজার দর্শক।

‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের পর্বে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও বিনোদ রায়ের সংগীতায়োজনে নোয়াখালীকে নিয়ে গানটি গেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গানটিতে তার সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় একদল শিল্পী। মেহেদীর সংগীতায়োজনে নোয়াখালীর জনি প্রয় ৩টি গানের অংশবিশেষের সমন্বয়ে সাজানো একটি গানের সঙ্গে নেচেছেন স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পী।

‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন।

নতুন পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। একই চ্যানেলে পুনঃ প্রচার করা হবে আগামী ৬ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।


এ ক্যটাগরির আরো খবর..