আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল।
মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই পরিশ্রম করুন। শ্বশুরবাড়ির তরফে আজ আপনি একটি খারাপ খবর পেতে পারেন। যার ফলে আপনার মন খারাপ হতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের তিলক লাগান।
বৃষ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। আজ আপনি এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। পরিবারের সাহায্যে আজ আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খাবার খেতে দিন এবং সেই খাবার থেকে নিজেও কিছুটা খান।
মিথুন রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আপনি আজ ঋণমুক্ত হতে পারবেন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি ব্যস্ত হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি অবশ্যই ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি কোনও কাজে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ঘরের চারটি কোণে লাল রঙের পাথর রাখুন। এটি আপনার উপকারে আসবে।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের হিতসাধনে অবশ্যই পরিশ্রম করুন। প্রতিটি কাজ আজ সচেতনভাবে করুন। অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে তামার বা সোনার চুড়ি পরুন ।
সিংহ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অযথা অর্থব্যয় থেকে অবশ্যই বিরত থাকুন। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। নিজের গোপন তথ্য কাউকে জানিয়ে দেবেন না। কর্মক্ষেত্রে কাজ শেষ করার পর আজ আপনি বাড়িতে ফিরে নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা অন্যদের বিতরণ করুন ও নিজেও খান।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শুধু তাই নয়, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আপনার কার্যদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনার আজ কিছুজনের সঙ্গে তর্কের সম্ভাবনা রয়েছে। নিজেকে সংযত রাখুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে একদিন নুন ছাড়া খাবার খান।
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ এমন একটি বৈঠকে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন ধারণা পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিদ্বান ব্যক্তিদের যথার্থ সম্মান প্রদান করুন।
বৃশ্চিক রাশি: অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার একজন বন্ধু আজ আপনাকে মিস করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে হলুদ নিক্ষেপ করুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ওজন কমানোর প্রতি অবশ্যই মনোযোগ দিন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই অশ্বত্থ গাছের কাছে ৫ টি হলুদ রঙের ফুল মাটির তলায় পুঁতে দিন।
মকর রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনার কিছুজনের সঙ্গে তর্কের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকে সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই পরিবারের মহিলাদের বিভিন্নভাবে সাহায্য করুন। এটি আপনার উপকারে আসবে।
কুম্ভ রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে শান্ত রাখবে। যাঁরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পাশাপাশি, কোনও জায়গায় অর্থ বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি একটি কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ শরীরচর্চার পরিকল্পনা করলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেটিকে সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি গোল ব্রোঞ্জের টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রেখে দিন।
মীন রাশি: বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যধিক খরচ করবেন না। আপনার একগুঁয়ে মনোভাবের কারণে বাবা-মায়ের মানসিক শান্তি নষ্ট হতে পারে। তাই, নিজেকে সংযত করুন। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না। দেখি আপনার খারাপ লাগতে পারে। আজ আপনি কোনও বড় কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা এবং পুরস্কার পেতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
প্রতিকার: মনে রাখবেন, মদ্যপান মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে। তাই, পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপান এড়িয়ে চলুন।