আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল।
মেষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে অন্যান্য কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বাবা-মায়ের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি গোশালায় ১.২৫ কেজি ওজনের বার্লি অর্পণ করুন।
বৃষ রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি, তাঁরা তাঁদের নিকটজনের কাছ থেকে আর্থিক সাহায্যও পেতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ শরীরচর্চা করতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একজন বিধবার প্রতি সহানুভূতিশীল হয়ে তাঁকে সাহায্য করুন। এটি আপনার উপকারে আসবে।
মিথুন রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠিন পরিশ্রম করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। দূরে কোথাও সফরের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।
কর্কট রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিরা প্রতিটি কাজ ইতিবাচকভাবে করলে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বিপুল অর্থব্যয় হতে পারে। পারিবারিক দায়িত্বগুলি অবশ্যই ভালোভাবে পালন করুন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখে হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।
সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পাশাপাশি, তাঁদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনার সঙ্গে কিছু ভালো এবং মন্দ ঘটনা ঘটতে পারে। যার ফলে আপনি বিভ্রান্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে ৮ টুকরো কয়লা নিক্ষেপ করুন।
কন্যা রাশি: পরিবারের সদস্যদের অবশ্যই সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে মানসিক শান্তি পেতে পারেন। আপনি আজ স্কুলের পড়ুয়াদের তাদের প্রজেক্টে সাহায্য করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। দীর্ঘদিন ধরে ফেলে রাখা কাজগুলি করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্নানের জলে গম, গোটা লাল রঙের মুসুর এবং লাল রঙের সিঁদুর মিশিয়ে সূর্য স্নান করুন।
তুলা রাশি: হৃদরোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ধূমপান এবং মধ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। একজন পুরনো বন্ধু আজ আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটান।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই ভালো মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করুন এবং হিংসাকে দূরে সরিয়ে রেখে অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ নিজে থেকে কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি লাল লঙ্কা, ২৭ টি মসুর ডালের দানা এবং ৫ টি লাল রঙের ফুল হনুমান মন্দিরে অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।
মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ নিজে থেকে কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে অবশ্যই সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ১০৮ দিন ধরে পা ছুঁয়ে শ্রদ্ধার সঙ্গে একজন বয়স্ক মহিলাকে প্রণাম করুন।
কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা তাঁদের আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাঁদের আজ সেই ঋণ ফেরত দিতে হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ বস আপনার প্রশংসা করতে পারেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দাদার প্রতি সম্মান প্রদর্শন করুন এবং তাঁর কথা মেনে চলুন।
মীন রাশি: এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও নতুন ব্যবসায়িক অংশীদারিত্বে অংশগ্রহণ করার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সকালে ঘুম থেকে উঠে বাবা এবং গুরুকে প্রণাম করুন ও তাঁদের সেবা করুন।