× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

নিউজ ডেস্ক

আজ ১২ নভেম্বর শুক্রবারের রাশিফল

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/friday.jpg

আজ ১২ নভেম্বর শুক্রবারের রাশিফল দেখেই জীবনে আগত নানা সমস্যার সম্পর্কে আগে থেকেই জানতে পারবে। সামনের কোন বাঁধা থাকলে, তা থেকে মুক্তির উপায় পেয়ে যাবেন।

মেষঃ আপনার দ্বারা চারপাশের মানুষ আনন্দ পাবেন। অর্থ সঞ্চয় এবং খরচের বিষয়ে নজর দিতে হবে। ঘর গোছানোর পরিকল্পনা করলেও, সময় পাবেন না। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বাবা মায়ের পরামর্শ নিন।

বৃষভঃ গুরুত্বপূর্ণ কাজের কারণে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাবে। বন্ধু এবং পরিবারের সঙ্গে সফর আনন্দদায়ক হবে। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়বেন না।

মিথুনঃ পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। শরীর সুস্থ থাকায় খেলাধূলায় অংশ নিতে পারবেন। ব্যবসার দিকটা মন দিয়ে দেখুন।  বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনাকে সম্পূর্ণ সত্যি বলবে না।

কর্কটঃ রাতের দিকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। সকাল থেকে অর্থ ব্যয় হলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় করতে পারবেন। আজকে কিছুটা আরাম করতে পারবেন। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের।

সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে। যে কোন কাজে ধৈর্য হারাবেন না। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

মীনঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে।


এ ক্যটাগরির আরো খবর..