× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

নিউজ ডেস্ক

আজ ১০ নভেম্বর বুধবারের রাশিফল দেখে জেনে নিন আপনার দিন কেমন যাবে

Dutta
হালনাগাদ: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/wednesday-horoscope.jpg
wednesday horoscope

আজ ১০ নভেম্বর বুধবারের রাশিফল দেখে জেনে নিন আপনার দিন কেমন যাবে। যদি রাশিফলে কোন বাধার কথা বলা থাকে, তা এড়িয়ে চলুন। পূণ্য অর্জনের কাজে মন বসান, পরিবারের সকলের সঙ্গে মিষ্টি সময় কাটান, সর্বোপরি বুঝে ব্যয় করুন- দেখবেন জীবন হবে সুমধুর।

মেষঃ কর্মক্ষেত্রে বিশেষ কিছু করার আগে, অন্যদের থেকে পরামর্শ নিন। নিজের ভালো লাগে এমন কিছু করুন আজ। জিনিস গুছিয়ে না রাখলে, চুরি যেতে পারে। যে আত্মীয়রা ঋণ নিয়ে ফেরত দেয়নি, তাঁদের থেকে দূরে থাকুন।

বৃষভঃ আজকের দিনের সবকিছুই আপনার ইচ্ছানুসারে এগোবে। নিজের রাগকে বড় করে দেখাবেন না। পিতা মাতার শারীরিক সমস্যার জন্য কিছু অসুবিধা হতে পারে। ব্যাঙ্কের কাজ করার সময় সাবধানে করতে হবে।

মিথুনঃ মোবাইল দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবেন। মন খারাপ থাকলে, কাজে উন্নতি হবে না। বেশি দুশ্চিন্তা করা বন্ধ করুন। কাছের বন্ধুর মাধ্যমে আর্থিক উন্নতি হবে।

কর্কটঃ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে, প্রভাবশালী মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়বে। নতুন ধারণা বাস্তবায়িত করায়, লাভবান হবেন। রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। অন্যের কথা শুনে বিনিয়গে, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সিংহঃ সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন।

মকরঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

মীনঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..