× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আজ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

গাজীপুর প্রতিনিধি:  হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে কোরআনখানি, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে নুহাশপল্লীতে অনুষ্ঠিত হবে কোরআনখানি। আশপাশের এতিমখানা ও মাদ্রাসার ছাত্ররা কোরআন তিলাওয়াত করবেন। পরে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানের জন্য হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে সোমবার রাতে নুহাশপল্লীতে এসে পৌঁছেছেন।

প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। পরে ২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়ায় হুমায়ূন আহমেদের হাতে গড়া নুহাশপল্লীর লিচুগাছ তলায় তাকে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..