× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

আজ হারলে বাংলাদেশকে ডুবতে হবে সিরিজ হারের হতাশায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আফগানিস্তানের অনেকটা বাংলাদেশের মতোই বিশ্ব ক্রিকেটে উত্থান। ক্রিকেটবিশ্বের উদীয়মান শক্তি অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছে আফগানরা, যা এখন খুব ভালোমতোই টের পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমবারের মতো এক দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়ে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। তিন ম্যাচের এই সিরিজে আজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। আজ জিতলে সিরিজে ফিরতে পারবে বাংলাদেশ। আর হারলে ডুবতে হবে সিরিজ হারের হতাশায়।

শেষ পর্যন্ত কী হবে, তা জানার জন্য চোখ রাখতে হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় এই ম্যাচের দিকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটাররা তাঁদের স্বপ্নের পথে হাঁটার জন্য পদে পদে নানা বাধাবিপত্তির সম্মুখীন হয়েছেন। নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা কল্পনাও করতে পারেন না তাঁরা। তাই নিজেদের হোম সিরিজ আয়োজনের জন্য তাঁদের আশ্রয় নিতে হয় অন্য দেশের মাটিতে। ভারতের দেরাদুনে আফগানিস্তান বানিয়েছে নিজেদের এই নতুন হোম। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বেশ নাজেহালই হতে হয়েছে বাংলাদেশকে। মাঠ ছাড়তে হয়েছে ৪৫ রানের বড় ব্যবধানের হার নিয়ে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য বাঁচা-মরার ম্যাচ। হারলেই সাকিব-তামিমদের ডুবতে হবে সিরিজ হারের হতাশায়। অন্যদিকে আফগানিস্তান যদি আজ জিতে যায়, তাহলে এটি হবে তাদের চতুর্থ দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। এর আগের তিনটিই তারা জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে।


এ ক্যটাগরির আরো খবর..