× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্মন্ন করেছে নির্বাচন কমিশন। এই সংসদ নির্বাচনে ভোট দেবেন পৌনে ১৩ কোটি নাগরিক। আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এদিন জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এতে থাকবে ভোটের তফসিল, যা পরবর্তীতে প্রচার করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সবই গ্রহণ করে রেখেছে ইসি।

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এদিন সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল। আর পরবর্তীতে তা প্রচার করা হবে।

এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই ভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জুলাই গণঅভ্যুত্থানে পতিত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে নৌকা প্রতীকটি এবার আর ব্যালট পেপারে থাকছে না। কেননা, নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দলের আর নিজ প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকে না।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, নিবন্ধন বাতিল রয়েছে বা স্থগিত রয়েছে এমন দলের প্রতীক ব্যালটে থাকবে না।

তফসিল ঘোষণা নিয়ে তিনি বলেন, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা এবং দেশের ভেতরে থাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরা। এছাড়া এবারই প্রথমবারের মতো জোট করলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য কোনো দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি ইসি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন পৌনে ১৩ কোটি নাগরিক। সবশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এতে মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। তবে দুই ভোট একসঙ্গে হওয়ায় বাড়তে পারে গোপন কক্ষ (ভোট প্রদানের কক্ষ)। এবার ভোটগ্রহণ করা হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগ ভোটের বাইরে থাকলেও জাতীয় পার্টির বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। যদিও ইসি সচিব আখতার আহমেদ বলেন, যে সকল দলের নিবন্ধন রয়েছে তাদের ভোটে অংশ নিতে কোনো বাধা নেই। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল ৫৫টি। এই সংখ্যা ভোটের আগেই আরও বাড়তে পারে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নেমে যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটিও।


এ ক্যটাগরির আরো খবর..