× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

আজ রাতে যশোর কেন্দ্রীয় করাগারে ৩ হত্যাকারীর ফাঁসি

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

যশোর প্রতিনিধি: আজ ( বৃহস্পতিবার) রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত তিন আসামির রায় যশোর কেন্দ্রীয় কারাগারে কার্যকর হবে। যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির আসামিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের সাফায়েত হোসেন হাবিব, একই উপজেলার কুর্শা গ্রামের আনোয়ার হোসেন ও রাশেদুল ইসলাম ঝন্টু। পুলিশ সুপার জানান, তিনিসহ  জেলা প্রশাসক ও সিভিল সার্জন কারা কর্তৃপক্ষের চিঠি পেয়েছেন। ফাঁসির রায় কার্যকর নির্বিঘন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানিয়েছেন, তিনজনের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ১৯৯৯ সালে ১৬ ফেবুুয়ারি কুষ্টিয়ায় জাসদের একটি সমাবেশে দুবৃত্তদেরএলোপাতাড়ি ছোড়া গুলিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফসহ পাঁচজন নিহত হন। ঘটনার পরদিন কুষ্টিয়ার দৌলতপুর থানার এসআই মোহাম্মদ ইসহাক আলী বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার বিচার শেষে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ ২০০৪ সালের ৩০ আগস্ট ১০ আসামিকে ফাঁসি ও ১১ জনকে যাবজ্জীবন কারান্ডাদেশ দেন। পরে একজনকে খালাস দিয়ে অপর ৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন হাইকোর্ট। নিম্ন আদালতে যাবজ্জীন সাজাপ্রাপ্তপ্ত ১১ জনের সবাইকে হাইকোর্ট খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদন্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজনের আপিল আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..