× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

ডেস্ক

আজ বৃহস্পতিবার ২৪ অগাস্ট রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
আজকের দিনে কেমনই বা থাকবে
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ বৃহস্পতিবার ২৪ অগাস্ট ২০২৩ রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ  চন্দ্র আজ দিন-রাত বৃশ্চিক রাশিতে গোচর করবে। এ ছাড়াও আজ আবার বিশাখা নক্ষত্র ও তার পর অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ-নক্ষত্রের প্রভাবে আজকের দিনটি কোন রাশির জাতকদের জন্য ভালো এবং কাদের জন্য নয়, তা আজকের রাশিফলের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে ভাগ্য পক্ষে রাখার উপায়।

মেষ রাশিফল​​মেষ রাশির জাতকরা ভাই-বোনের স্নেহের অংশীদার হবেন। তাঁরা আপনার কথা মেনে চলবে। এর ফলে আনন্দিত হবেন এই রাশির জাতক। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীর স্বাস্থ্যোবনতি হতে পারে। এর ফলে সমস্যায় পড়বেন। এর জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে এই রাশির জাতকদের। কোনও সদস্যের ক্ষোভের কারণে বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। তব নিজের মধুর স্বভাবের কারণে পরিস্থিতি ভালো করতে পারবেন। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দেবে, যা দেখে সহকর্মীর মেজাজ খারাপ হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

বৃষ রাশিফল​: বৃষ রাশির জাতকদের বাড়িতে পছন্দের সঙ্গী আসতে পারে। যা দেখে আপনি আনন্দিত হবেন। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন ও খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। ব্যবসায় সহকর্মীর দেওয়া পরামর্শকে মান্য করুন, কারণ এর দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। দরিদ্রদের খাবার খাওয়ান।

মিথুন রাশিফল​:  মিথুন রাশির জাতকদের বাবা বা আধিকারিকদের সাহায্যে সম্পত্তি লাভের ইচ্ছা পূরণ হবে। এর ফলে মনে আনন্দ জাগবে এই রাশির জাতকদের। পরিবারের সদস্যদের জন্য ছোটখাটো অনুষ্ঠান আয়োজিত হতে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সন্ধ্যা নাগাদ সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসায় ধন লাভের যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

কর্কট রাশিফল​:  কর্কট রাশির জাতকদের বিবাহে আগত বাধা কোনও বরিষ্ঠ সদস্যের সাহায্যে দূর হবে। বিবাহের ভালো প্রস্তাব পাবেন এবং এতে নিজের সম্মতি জানাতে পারেন। সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের লাভ হবে। তাঁদের পরিকল্পনা সফল হবে। এর ফলে তাঁদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো ও আবেগপ্রবণতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে পারেন। সামাজিক কাজ করায় মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন।

সিংহ রাশিফল​:  ​সিংহ রাশির ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। এর ফলে পরিবারের সদস্যদের মান-সম্মান বাড়বে। বাড়ির বয়স্ক সদস্যদের আশীর্বাদে সাফল্য লাভ করবেন। ব্যবসায় উন্নতি হবে ও আয়ের নতুন সুযোগ পাবেন। খাওয়া-দাওয়ায় সতর্ক হতে হবে। কারণ পেটের সমস্যায় জেরবার হতে পারেন। সন্তানের দায়িত্ব পূরণের ফলে মন আনন্দিত হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। হলুদ বস্তু দান করুন।

কন্যা রাশিফল​:  কন্যা রাশির জাতকদের ব্যয় এড়িয়ে যেতে হবে। আয় ও ব্যয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। তা না-হলে সমস্যায় জড়াতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতায় জীবনে চলতে থাকা কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। সমস্যার সমাধান হবে। সন্ধ্যা নাগাদ আকস্মিক ধন লাভ সম্ভব। এর ফলে মনে আনন্দ জাগবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

তুলা রাশিফল​: তুলা রাশির জাতকরা সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। এর ফলে সকলের প্রশংসা লাভ করবেন। নতুন বন্ধু গড়ে উঠবে। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে দৌড়ঝাপের কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। এর ফলে অসুস্থতা সম্ভব। চাকরিজীবীরা আয়ের নতুন উৎস পাবেন। আধিকারিকদের কৃপায় বেতনবৃদ্ধি সম্ভব।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। মাছকে আটার গুলি খাওয়ান করুন।

বৃশ্চিক রাশিফল​:  বৃশ্চিক রাশির জাতকরা কারও চাপে পড়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না। কারণ কারও চাপে পড়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকলে ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এর ফলে আপনার মন আনন্দিত হবে। চাকরিতে সহকর্মীরা আপনার সাহায্য করবেন। এমন পরিস্থিতিতে নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বিপরীত পরিস্থিতিতেও রাগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায়িক কারণে কোনও যাত্রা করলে লাভান্বিত হবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৬৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

ধনু রাশিফল​: ধনু রাশির জাতকরা কর্মক্ষেত্রে নিজের অধীনস্থ কর্মচারীর কারণে অবসাদের শিকার হবেন। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হবে। আর্থিক লেনদেনের পরিকল্পনা করে থাকলে, দিন মোটেই ভালো নয়, সেই টাকা ডুবে বা আটকে যেতে পারে। পারিবারি সম্পর্কে লাভ হবে। ভাইয়ের সাহায্যে আটকে থাকা টাকা ফিরে পাবেন। বন্ধুর জন্য টাকা জোগাড় করতে হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন।

মকর রাশিফল​: মকর রাশির জাতকরা সাবধানে গাড়ি চালান। গাড়ি হঠাৎই খারাপ হয়ে যেতে পারে। যে কারণে আপনার ব্যয় বাড়বে। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে সুফল পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। মনের মধ্যে কোনও চিন্তাভাবনা এলে তা কার্যকরী করার জন্য পদক্ষেপ করুন। তখনই এর দ্বারা ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন। সন্তানকে ভালো কাজ করতে দেখে মন প্রসন্ন হবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য আজ ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অসহায়দের সাহায্য করুন।

কুম্ভ রাশিফল​:  কুম্ভ রাশির জাতকরা সন্তানের তরফে বহুপ্রতীক্ষিত সুসংবাদ পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে তার সমস্ত দিক ভালো ভাবে যাচাই করে নেবেন, তা না-হলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর কারণে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনের জন্য দিন ভালো। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

মীন রাশিফল​:  মীন রাশির জাতকরা জীবনসঙ্গীকে দূরের যাত্রায় নিয়ে যেতে পারেন। পারিবারিক ব্যবসায় উন্নতি দেখে আনন্দিত হবেন। ছাত্রছাত্রীরা মানসিক ও বৌদ্ধিক চাপ থেকে মুক্ত হবেন। মা-বাবার পরামর্শে লাভ হবে। সন্ধ্যা নাগাদ ঘুরতে ফিরতে কোনও গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন। এই তথ্যের দ্বারা লাভান্বিত হবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।


এ ক্যটাগরির আরো খবর..