× Banner
সর্বশেষ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

ডেস্ক

আজ বৃহস্পতিবার ১০ অগাস্ট রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
আজকের দিনে কেমনই বা থাকবে
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ বৃহস্পতিবার ১০ অগাস্ট রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন।  চন্দ্র আজ দিন-রাত বৃষ রাশিতে বিচরণ করবে। অন্য দিকে আজ রোহিণী নক্ষত্রের প্রভাব থাকবে। চন্দ্রের এই গোচরের ফলে বৃশ্চিক-সহ একাধিক রাশির জাতকদের লোকসানের সম্ভাবনা রয়েছে। তবে মিথুন রাশির জাতকদের লাভ সম্ভব। মেষ থেকে মীন রাশির জাতকদের লক্ষ্মীবার কেমন কাটবে, ভাগ্য পক্ষে রাখার উপায় জেনে নিন।

আজকের মেষ রাশিফল: মেষ রাশির জাতকদের আজকের দিনটি প্রতিকূল থাকবে। আর্থিক ও অন্যান্য সমস্ত পরিকল্পনা ভালো ভাবে চিন্তাভাবনা করে তৈরি করবেন। না-হলে লোকসান সম্ভভ। লগ্নি বা লেনদেনের জন্য যাঁর ওপর ভরসা করবেন, সেই আপনাকে প্রতারিত করবে। তাড়াহুড়োয় কারও কথায় কান দেবেন না। টাকা-পয়সার বিষয়ে কারও সঙ্গে তর্কাতর্কি হতে পারে। আয়ের চেয়ে বেশি ব্যয় বা লোকসান হবে। পরিবারের লোকসান সম্ভব। অসুস্থ থাকতে পারেন। সাহস কমবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ ও হনুমানাষ্টক পাঠ করুন।

আজকের বৃষ রাশিফল: বৃষ রাশির জাতকরা আজ খেয়ালখুশি মতো কাজ করবেন। সকলের শুনবেন, কিন্তু নিজের মনের মতো কাজ করবেন। আজ যে সিদ্ধান্ত নেবেন, তাতে আজ না কাল সাফল্য লাভ করতে পারবেন। তবে অশিষ্ট ব্যবহার পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। অনাবশ্যক বিবাদ এড়িয়ে যান। কর্মক্ষেত্রে ওঠাপড়া লেগে থাকবে। প্রতিযোগিতার কারণে লাভের পরিমাণ কমবে। তবে অর্থ আগমন হওয়ায় প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যয় করতে পারবেন। আজ ঋণ নেওয়ার কোনও চেষ্টাই করবেন না, তা না-হলে হতাশ হবেন। শত্রুদের থেকে সতর্ক থাকুন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।
আজকের মিথুন রাশিফল:  মিথুন রাশির জাতকদের আজ কঠিন পরিশ্রম করতে হবে। প্রথম দিকে সামান্য আলস্য থাকবে। তবে শীঘ্র কাজের কারণে ব্যস্ত হয়ে পড়বেন। দুপুরে বিশ্রামের সময় পাবেন না। দৈনন্দিন আয়ের পাশাপাশ পুরনো সওদা বা ঋণের টাকাও ফিরে পেতে পারেন। এর জন্য অধিক পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে যে কাজ হাতে নেবেন, তার দ্বারা শীঘ্র ধন লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। ঋণ নেওয়ার ইচ্ছা না-থাকলেও পরিস্থিতির সামনে মাথা নত করে ঋণ নিতে হবে। কাঁধ বা পিঠে ব্যথা হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে খাস খাওয়ান ও দুর্গা চালিসা পাঠ করুন।

আজকের কর্কট রাশিফল:  কর্কট রাশির জাতকদের মনে দানের ইচ্ছা জাগবে। আধ্যাত্মিকতায় রুচি থাকবে। কাজ ও ব্যবসায় প্রত্যাশার চেয়ে কম অর্থ লাভ হবে। কোনও পরিচিত ব্যক্তির সহযোগিতায় ভবিষ্যতের জন্য কোনও বড়সড় লাভ হবে। যার ফলে মনে আনন্দ জাগবে। দুপুরের পর কাজে কম মনোনিবেশ করবেন। দীর্ঘ যাত্রার পরিকল্পনা করবেন। পারিবারিক কাজে মনোনিবেশ করতে পারবেন না। জরুরি কাজে বিলম্ব হবে। দীর্ঘযাত্রার পরিকল্পনা তৈরি করবেন। খাওয়া-দাওয়ায় সংযমী হন। পরবর্তকালে পেটে ব্যথা হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

আজকের সিংহ রাশিফল:  সিংহ রাশির জাতকরা স্বাস্থ্য সমস্যার কারণে চিন্তিত হবেন। কাজে মনোনিবেশ করবেন। তবে শারীরিক শিথীলতার কারণে কাজে আলস্য থাকবে। পারিবারিক বিবাদের কারণে মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন। পরিবারের সদস্যরা কোনও না-কোনও কারণে আপনার ওপর প্রভাব বিস্তার করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ওপর নির্ভরশীল থাকতে হবে। আর্থিক পরিস্থিতি জটিল হওয়ায় আর্থিক সমস্যা উৎপন্ন হবে। সন্ধ্যাবেলা আর্থিক লাভ হওয়ায় স্বস্তি পাবেন। ঋণ নিতে হবে। যাত্রা এড়িয়ে যান, না-হলে অর্থের অপচয় হবে ও স্বাস্থ্য দুর্বল হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কৃষ্ণ চালিসা পাঠ করুন।

আজকের কন্যা রাশিফল:  কন্যা রাশির জাতকদের আজকের দিনটি আপনার পক্ষে থাকবে। সবক্ষেত্রে জয়ী হবেন এই রাশির জাতক। সহজ-সরল ভাবে কাজ হাসিল করতে পারবেন না, এর জন্য আপনাকে আঙুল বাঁকাতে হবে। এর ফলে আশপাশের ব্যক্তিরা সমস্যায় পড়বে, তবে এতে আপনার কোনও কিছু যায় আসে না। পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরের প্রতি ঈর্ষা ও স্বার্থপরতা থাকবে। মধ্যাহ্নের পর অসুস্থ হতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর আরাধনা করুন ও ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন।

আজকের তুলা রাশিফল:  তুলা রাশির জাতকদের আজকের দিনটি ব্যয়বহুল থাকবে। পারিবারিক সুখ ও ব্যবসা বৃদ্ধির জন্য অধিক ব্য়য় করতে হবে। সকাল থেকে পরিজনরা কোনও কারণে জেদ চেপে থাকবেন এবং আপনার দ্বারা ব্যয় করিয়ে ছাড়বেন। ব্যবসায় কোনও না-কোনও কারণে ব্যয় হবে। কাঙ্খিত কাজ সম্পন্ন করতে পারবেন না। বিলম্ব হওয়া সত্ত্বেও লাভ হবে, তবে প্রত্যাশার চেয়ে কম। বিলাসিতা কামনা করবেন ও আমোদ-প্রমোদে ব্যয় করবেন। এর ফলে পরবর্তী সময়ে আর্থিক সমস্যা উৎপন্ন হবে। কারও অসুস্থতায় অর্থ ব্যয় হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবলীকে সিঁদূরের চোলা নিবেদন করুন।

আজকের বৃশ্চিক রাশিফল: বৃশ্চিক রাশির জাতকদের মন চিন্তিত থাকবে। দিনের শুরুতে যে কাজ করবেন, তাতে বিলম্ব হবে। পরিশ্রমের চেয়ে বেশি লাভ কামনা করবেন। কাজ ছাড়া অনর্গল বিষয়ে মন এদিক-ওদিক ছুটবে। তবে মধ্যাহ্নের পর স্বভাব স্থির হবে। সাফল্য লাভ করায় অসম্পূর্ণ কাজ তাড়াহুড়োয় সম্পন্ন করবেন। তা সত্ত্বেও কাজে সাফল্য লাভ করতে পারবেন। নিজের কাজ ছেড়ে অন্যের সমস্যার সমাধানে সময় নষ্ট করবেন। চাকরিজীবীরা অতিরিক্ত কাজের চাপে অস্বস্তিতে পড়বেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রাম রক্ষা স্তোত্র পাঠ করুন।

আজকের ধনু রাশিফল:  ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি অশুভ ফলদায়ী। দিনের শুরুতে আর্থিক সমস্যার কারণে ব্যাকুল হবেন। নিজের ত্রুটি ও অসাফল্য অন্যের ওপর চাপিয়ে দেওয়ার ফলে বিবাদ উৎপন্ন হতে পারে। আর্থিক বিষয়ে অসন্তুষ্টি থাকবে। সার্বজনিক ক্ষেত্রে মান-সম্মানের ক্ষতি হতে পারে। নিজের কাজে মনোনিবেশ করুন ও যেচে কাউকে কোনও পরামর্শ দেবেন না। কর্মক্ষেত্রে ধন লাভের সম্ভাবনা রয়েছে। লগ্নির পূর্বে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। মানসিক অবসাদ থাকবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। মাছকে আটার গুলি খাওয়ান ও গায়ত্রী চালিসা পাঠ করুন।

আজকের মকর রাশিফল: ​ মকর রাশির জাতকদের ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চাকাঙ্খা বাড়বে। এর ফলে ধৈর্য হারাবেন। অধিক লাভের লালসা আপনাকে ব্যাকুল করে দেবে। সারাদিন ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে অধিক দৌড়ঝাপ করতে হবে। তবে সেই অনুযায়ী সাফল্য লাভ করতে পারবেন না। চাকরিজীবীরা শীঘ্র কাজ সম্পন্ন করার চেষ্টায় ব্যস্ত থাকবেন। তবে কাজের চাপের কারণে তা সম্ভব হবে না। স্বাস্থ্য ভালো থাকবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অশ্বত্থ গাছে দুধ নিবেদন ও অন্ন দান করুন।

আজকের কুম্ভ রাশিফল: ​ কুম্ভ রাশির জাতকদের মনে আজ একাধিক প্রত্যাশা থাকবে। সারাদিনের ব্যস্ততার পর সন্ধ্যাবেলা স্বস্তি পাবেন। অগোছাল ভাবে কাজ করবেন। আজ কারও গ্যারেন্টার হওয়ার ঝুঁকি নেবেন না। তা না-হলে পরবর্তীকালে অর্থ ও সময় নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে দুপুর পর্যন্ত উদাসীনতা থাকবে। আলস্য ত্যাগ করুন। তা না-হলে ভালো লাভ হবে না। পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে। পরিজন কোনও দামি জিনিসের জন্য জেদ করে আপনাকে সমস্যায় জড়িয়ে দিতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীনারায়ণের পুজো করুন।

আজকের মীন রাশিফল: মীন রাশির জাতকরা লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। লাভজনক দিন। দৃঢ় সংকল্প করে কাজ করুন। যে কাজই করবেন, তাতে প্রথমে অসফল হওয়ার আশঙ্কা থাকবে। এর ফলে মন হতাশ হবে। তবে আজ যে কাজ শুরু করবেন, তার পরিণাম আপনার পক্ষে থাকবে। চেষ্টা করলে আশাজনক অর্থ লাভ করতে পারবেন। স্বভাব চঞ্চল থাকবে। কাজের সময়ে অন্য কোনও জায়গায় আপনার মন ছুটবে। যার ফলে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায়:  আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে ঘাস খাওয়ান ও গায়ত্রী মন্ত্র জপ করুন।


এ ক্যটাগরির আরো খবর..