× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ডেস্ক

আজ বিশ্ব পেশাগত থেরাপি দিবস

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস

আজ বিশ্ব পেশাগত থেরাপি দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ১৭তম বিশ্ব পেশাগত থেরাপি দিবস। দিনটি উপলক্ষে বিএইচপিআইয়ের অকুপেশনাল থেরাপি বিভাগ, সিআরপি এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিওটিএ) আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

২০১০ সালের আজকের এই দিনটিতে প্রথমবার দিবসটি পালিত হয়। পেশাগত থেরাপি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে একটি স্বীকৃত বিভাগ এবং একটি আধুনিক স্বাস্থ্য সেবামূলক পেশা। যেখানে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন কাজে যথাসম্ভব সর্বাধিক স্বাবলম্বী বা স্বনির্ভর করার উদ্দেশ্যে চিকিৎসা প্রদান করা হয়।

যে সব ক্ষেত্রে পেশাগত থেরাপিস্ট কাজ করে থাকেন তা হলো- স্ট্রোক বা শরীরের এক পাশ অবশ, মাথায় প্রাপ্ত আঘাত হতে শারীরিক সমস্যা, যে কোনো আঘাত বা রোগ থেকে সৃষ্ট হাতের সমস্যা বা হাত ব্যবহার করতে না পারা, বিশেষ কোনো রোগের পরে মনে রাখতে বা কোনো জিনিস সঠিক ভাবে চিনতে সমস্যা, অটিজম বা অপরিপূর্ণ মনো-বুদ্ধি বিকাশ, কম মানসিক বুদ্ধি সম্পন্ন বাচ্চা বা ব্যক্তি, কর্মস্থল নিরাপদের জন্য পরিবেশ সঠিকভাবে ডিজাইন করা (যা কোমর, হাত বা ঘাড়ে ব্যথা প্রতিরোধে সহায়ক), জন্ম থেকে বা জন্মের কিছুদিন পর থেকে বাচ্চাদের শারীরিক বা মানসিক সমস্যা ইত্যাদি।

এই সব কারনে ব্যক্তির দৈনন্দিন কাজকর্মে (নিজস্ব পরিচর্চামূলক কাজ যেমনঃ ব্রাশ করা, খাওয়া, গোসল করা, উৎপাদনমূলক কাজ, বিনোদনমূলক কাজে ইত্যাদি) অংশগ্রহণ বাধাপ্রাপ্ত হলে অকুপেশনাল থেরাপিস্ট চিকিৎসার মাধ্যমে বিভিন্ন কাজে অংশগ্রহণ, সহায়ক উপকরণ, স্প্লিন্ট প্রদান, পরিবেশের কাঠামোগত পরিবর্তনের মাধ্যেমে ব্যক্তির দৈনন্দিন কাজে অংশগ্রহণ নিশ্চিত করে থাকেন।

ডাক্তাররা যেমন চিকিৎসার মাধ্যম হিসেবে ওষুধ ব্যবহার করে থাকেন, পেশাগত থেরাপিস্টরা তেমনি বিভিন্ন উদ্দেশ্যমূলক কাজ, শারীরিক ব্যয়াম, বিশেষ সহায়ক সামগ্রীর ব্যবহার, কর্মদক্ষতার প্রশিক্ষণ, রোগীর পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন এবং বিকল্প কৌশল প্রয়োগের মাধ্যমে রোগীকে দৈনন্দিন কাজে সর্বাধিক স্বাবলম্বী হতে সাহায্য করে থাকেন।

বিশ্বের অনেক দেশেই এই অক্টোবর মাসে পেশাগত থেরাপি সপ্তাহ কিংবা মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করে থাকে। দিবসটি পেশাগত থেরাপিস্ট এবং সমাজের সর্ব শ্রেণি পেশার জনসাধারণের জন্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখে।


এ ক্যটাগরির আরো খবর..