× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ডেস্ক

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে

আজ ৫ ডিসেম্বর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। স্বেচ্ছাসেবার মধ্যে দিয়ে মানুষের অর্থবহ অবদানের মাধ্যমে আরো বেশি সমন্বিত ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে দিনটি পালন করা হয়।

১৯৮৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সর্বপ্রথম প্রতি বছর এই দিনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন শুরু করে। স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছসেবী সংস্থাগুলোর পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সঙ্গে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, কাজের প্রচার করা, মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।

সমাজে বেঁচে থাকার জন্য মানুষের একে অপরের সাহায্য-সহযোগিতার প্রয়োজন। মানুষ সর্বদা অন্যকে সহযোগিতা করতে চায়। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। তবে একা সহযোগিতা করার চেয়ে কয়েকজন সমমনা ব্যক্তি একত্রিত হয়ে যখন কোনো কাজ করে তখন তা অতীব সহজ হয়ে যায়।

বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে সংঘবদ্ধ হয়ে মানুষ স্বেচ্ছায় বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলে। স্বেচ্ছায় রক্তদান, আর্থিক সহায়তা প্রদান, নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রদান, গ্রামের কৃষকদের পরামর্শ প্রদানসহ বিভিন্ন সেবামূলক লক্ষ্যে নানা সামাজিক সংগঠন গড়ে উঠেছে। সাধারণত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সামাজিক সংগঠনগুলোর ব্যাপক কার্যক্রম পরিলক্ষিত হয়। তবে বর্তমান সময়ে দেশের বিভিন্ন গ্রাম, শহর, জেলা বা অঞ্চলকেন্দ্রিক নানা লক্ষ্যের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠছে।

যদিও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবায় এগিয়ে আসে, তবুও এসব সংগঠনগুলোর সদস্যদের মাঝে কিছু বৈশিষ্ট্য কাম্য। নচেৎ এর উদ্দেশ্য ব্যাহত হয় এবং গতিশীলতা হারিয়ে যায়। কোনো সংগঠনের সদস্যরা যদি উক্ত সংগঠনের গঠনতন্ত্র-নিয়মনীতি মেনে না চলেন, তবে সেই সংগঠন দ্রুতই খেই হারিয়ে ফেলে। পদের প্রতি লোভ হলো যেকোনো সংগঠনে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির অন্যতম ধাপ।

স্বেচ্ছাসেবী সংগঠনে কেউ নেতা নয়। প্রত্যেকেই মানবতার সেবায় নিবেদিত প্রাণ। মনে রাখতে হবে, কেবল সাংগঠনিক গতিশীলতার জন্যই এসব পদবিন্যাসের সৃষ্টি। একটি সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ার জন্য স্বজনপ্রীতি বা আঞ্চলিকতা হলো আরেকটি কারণ। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই গুণটি অনেক সময় অযোগ্য ব্যক্তি নির্বাচিত করে। যার ফলে দলের মধ্যে ভাঙনের সৃষ্টি হয় এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে। আর্থিক সচ্ছতা হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সকল প্রকার আয়ের উৎস এবং ব্যয়ের খাতগুলোর পরিপূর্ণ হিসাব রাখা হলো দক্ষ সংগঠকের অন্যতম বৈশিষ্ট্য। এখানেই শেষ নয়। আর্থিক প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খরূপে সদস্যদের জানানো উচিত। এতে একে অপরের প্রতি অনাস্থা ও অবিশ্বাস কখনোই সৃষ্টি হবে না। অবিশ্বাস, সন্দেহপ্রবণতা, হিংসা, গিবতের ফলে যেকোনো সংগঠনের মাঝে ভালোবাসার বন্ধন নষ্ট হয়। লোক দেখানো বা পারস্পরিক সহযোগিতার বদলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের হীন চেষ্টা করলে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি স্বেচ্ছাসেবীদের পক্ষে ও স্বেচ্ছাসেবীদের উন্নয়ন কর্মসূচিতে সংহত করার জন্য অংশীদারদের সাথে কাজ করে শান্তি ও উন্নয়নে অবদান রাখে।


এ ক্যটাগরির আরো খবর..