× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

আজ বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবে বিএনপি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বৈঠকে দেশের চলমান সার্বিক পরিস্থতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে দলটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত লিখিত বক্তব্যও কূটনীতিকদের সরবরাহ করবে বিএনপি।

ব্রিফিংয়ে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র এবং কূটনৈতিক উইংয়ের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..