× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিউজ ডেক্স

আজ থেকে পুরোদমে খুলল শিক্ষা প্রতিষ্টান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
আজ থেকে পুরোদমে খুলল শিক্ষা প্রতিষ্টান
School Open

গত বছরের ১২ সেপ্টেম্বর সীমিত পরিসরে স্কুল খোলা হয়েছিল। তবে ছোট শিশুদের স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। তবে এখন করোনার সংক্রমণ কমে আসায় শ্রেণিকক্ষে পাঠ নেওয়ার সুযোগ পেলে ক্ষুদে শিক্ষার্থীরাও।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। সপ্তাহের মঙ্গলবার ও রোববার দুই দিন স্বাভাবিক শ্রেণিপাঠদান অব্যাহত থাকবে।

প্রাক-প্রাথমিকের শ্রেণি পাঠদান শুরুর দিন রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যায় শিশুদের মিলন মেলা। এতে শিক্ষক অভিভাবকরাও খুশি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের শ্রেণিপাঠদান শুরু হয় সীমিত আকারে। তবে আজ থেকে মাধ্যমিকের সব শ্রেণির সব ক্লাস চলবে স্বাভাবিক সময়ের মতো।

এছাড়া আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের শ্রেণিপাঠদান।


এ ক্যটাগরির আরো খবর..