আজ ১২ ডিসেম্বর জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রতিবছর এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়।