× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আজকের রাশিফল ৭ ই এপ্রিল বুধবার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা বৈশিষ্ট্য আলাদা এবং গুণ থাকে সে কারণেই প্রত্যেকটি রাশির রাশিফল আলাদা হয়ে থাকে। মোট ১২ ধরনের রাশি রয়েছে। তাই পৃথক পৃথক রাশি ভেদে দেখ নিন আজকের দিন কেমন কাটবে।

মেষঃ বন্ধুদের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন। মন ভালো রাখতে ভাল কিছু পড়া উচিত। পুরনো জিনিস খুঁজে পেয়ে, তা নিয়েই আজকে আপনার সময় কেটে যাবে। আজকের দিনে অর্থ সঞ্চয়ে বেগ পাবেন।

বৃষভঃ ভ্রমণের ফলে শিক্ষার্জন হবে। সন্দেহজনক খাতে বিনিয়োগ না করাই মঙ্গলের। কঠিন সময় কাটিয়ে উঠে রাতের দিকে ভাল সময় কাটাবেন। ব্যবসায়িক বা যেকোন কাগজ ভালো করে না দেখে সই করবেন না।

মিথুনঃ বাচ্চাদের দেখভাল করুন। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। অতিরিক্ত অর্থ জমি বাড়ির কাজে বিনিয়োগ করুন। খারাপ সময়ের সম্মুখীন হতে পারেন। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন।

কর্কটঃ ফাঁকা সময়টা মন্দিরে গিয়ে কাটাতে পারেন। নতুন আর্থিক উপার্জনের পথ পাবেন। কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। কাছের মানুষদের সঙ্গে খারাপ নয়, ভালো ব্যবহার করুন।

সিংহঃ স্ত্রীয়ের মেজাজ ভালো রাখতে, ঘরের পরিবেশ ভালো রাখুন। অতীতের নেওয়া ভুল সিদ্ধান্ত আজকে মানসিক অশান্তির কারণ হবে। অবসর সময়ে ছোটদের সঙ্গে গল্প করতে পারেন। আত্মীয়দের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে সতর্কভাবে কাজ করুন।

কন্যাঃ ভালোবাসার মানুষকে সারাজীবন কাছে রাখতে চাইলে, পরিবারের সঙ্গে কথা বলুন। আজকের দিনে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। বাড়ির বড়দের থেকে অর্থ ব্যয় এবং সঞ্চয়ের বিষয়ে পরামর্শ নিন।

তুলাঃ আজ সারাটা দিন ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে। আজকের দিনে বন্ধুরা আপনাকে খুশি রাখবে। এই রাশির ব্যক্তিদের আজ বিবাহিত জীবনের সেরা দিন হবে। বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আর্থিক উপার্জন হবে।

বৃশ্চিকঃ আজ কেউ কেউ গহনা কিনতে যেতে পারেন। নিজের জন্য সেরা জিনিসটা পছন্দ করতে শিখুন। সম্পর্কের গুরুত্ব বুঝে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে মানসিক শান্তি ফিরে পাবেন।

ধনুঃ সবার সমস্যা কান দিয়ে নিজের জিনিস গুছিয়ে রাখুন। আজকের দিনের বিনিয়োগ থেকে ভবিষ্যতে লাভবান হবেন। অবসর সময়ে মোবাইলে সিনেমা দেখতে পারেন। আপনার দ্বারা পরিবারে শান্তি ফিরবে।

মকরঃ কাজের জায়গায় বড়দের থেকে সমর্থন পাবেন। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের পছন্দ মত কিছু করুন। একা সময় কাটাতে মন চাইবে আজকে। আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না সন্তানদের।

কুম্ভঃ ভালোবাসার মানুষের সঙ্গে আজকে দেখা হতে পারে। সাধুর আশির্বাদে মনে শান্তি ফিরবে। কাজের জায়গায় সবকিছু এই রাশির ব্যক্তিদের পক্ষ থাকবে। বন্ধুদের সাহায্যে আর্থিক সমস্যা ঘুচে যাবে।

মীনঃ কাছের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অসুস্থতা থেকে সেরে উঠে খেলাধূলায় অংশ নিন। ভ্রমণের ফলে আনন্দের সঞ্চার হবে। বাজি ধরার খেলায় নিজেকে জড়াবেন না, ক্ষতির সম্ভাবনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..