× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

আজকের রাশিফল জেনে বাঁধা বিঘ্ন এড়িয়ে চলুন

admin
হালনাগাদ: রবিবার, ৯ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

জীবনের নানা সমস্যা সমাধানে আমরা অনেক সময় জ্যোতিষীর কাছে যাই। তবে আপনি যদি আজকের রাশিফল দেখে নেন সকালে উঠেই, তাহলে কিন্তু প্রতিদিনের নানা সমস্যা এড়িয়ে চলতে পারবেন। জীবন থেকে অনেক বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে।

মেষঃ আজ এই রাশির ব্যক্তিদের কেউ প্রশংসা করতে পারে। ব্যস্ততার মাঝেও শরীর সুস্থই থাকবে। কাজের জায়গায় সবকিছু ঠিক থাকায় মেজাজ ভালো থাকবে। আজকের দিনে অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণের থেকে দূরে থাকাই শ্রেয়।

বৃষভঃ ভালোবাসার মানুষের অনুপস্থিতিতে তাঁকে ভীষণভাবে মিস করবেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবকিছু ভালো করে দেখে নেবেন। সেমিনারে যোগ দিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করা উচিত।

মিথুনঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আজ এই রাশির ব্যক্তিরা খুব চটপটে থাকবেন। পরিবারের কোন সদস্য নিজের সমস্যা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে। আর্থিক উন্নতির ফলে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।

কর্কটঃ ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করে ইচ্ছে মত কাটাতে পারবেন। আনন্দের দিনে মানসিক উত্তেজনা এড়িয়ে চলা উচিত। কথা বলতে চাইছিলেন, এমন কারো ফোন পাবেন। অতীতে বিনিয়োগ করা অর্থে আজকের দিনে লাভবান হবেন।

সিংহঃ সময় করে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান। শরীর নিয়ে বেশি চিন্তা না করাই মঙ্গলের। পছন্দের কাজ করতে চেয়েও সময়ের অভাবে তা পারবেন না। আত্মীয়র থেকে নেওয়া ঋণ ফেরত দিতে হবে।

কন্যাঃ জিনিসপত্র গুছিয়ে না রাখলে ভালোবাসার মানুষের মেজাজ বিগরে যেতে পারে। বেশি দুশিন্তা শরীরের পক্ষে ভালো নয়। দূরের আত্মীয়র আগমনে সন্ধ্যের পরিকল্পনা ভেস্তে যাবে। ধর্মের কাজে আজকের দিনে কিছুটা অর্থ ব্যয় করতে পারবেন।

তুলাঃ ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে পরিবারের সঙ্গে অনুষ্ঠানে যেতে পারবেন। বাইরের খেলাধূলা এবং যোগ ব্যায়াম শরীরকে সুস্থ রাখবে। কোন স্থানে সফর ভবিষ্যতের জন্য লাভবান হবে। ঋণ নেওয়া অর্থ ফেরত দিতে গিয়ে নিজেই আর্থিক সংকটে পড়বেন।

বৃশ্চিকঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। কোন কাজে নিজের ধৈর্য্য বজায় রাখুন। কেনাকাটা করার সময় নিজের জন্য সেরাটা বাছুন। আর্থিক সমস্যার কারণে কাছের মানুষের সঙ্গে সমস্যা হতে পারে।

ধনুঃ ভালোবাসার মানুষের ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা গাড়ি চালানোর সময় যত্ন নেবেন। অতীতে সমস্যা এমন কোন ব্যক্তির সঙ্গে পার্কে দেখা হবে। দুঃসময়ে আপনার সঞ্চিত অর্থই আপনাকে সাহায্য করবে।

মকরঃ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় গাড়ি চালানোর দিকে খেয়াল দেবেন। আবেগের বশে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা ভালোবাসার মানুষের থেকে উপহার পাবেন। আর্থিক খাতে বিনিয়োগ লাভজনক হবে।

কুম্ভঃ আজকের দিন বিবাহিত জীবনের সেরা দিন হবে। এই ব্যক্তিদের ভদ্র ব্যবহার সকলের প্রশংসনীয় হবে। অন্যের প্রশংসা পবেন আজকে। কাজের জায়গায় কোনকিছু খারাপ হওয়ায় মূল্যবান সময় নষ্ট হতে পারে।

মীনঃ কাজের ফাঁকে কিছুটা সময় বের করলেও তা কাজে লাগাতে পারবেন না। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা সর্বদা হাসিমুখে থাকবে। ব্যস্ত সময়ের কারণে কাছের মানুষকে আজকের দিনে সময় দিতে সমর্থ হবেন। আর্থিক খাতে বিনিয়োগের ফলে ক্ষতির সম্মুখীন হবেন।


এ ক্যটাগরির আরো খবর..