× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

আগ্রায় ‘মুঘল মিউজিয়ামের’ পরিবর্তন করে ‘ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম’

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম

ভারত প্রতিনিধিঃ আগ্রায় ‘মুঘল মিউজিয়ামের’ নাম পরিবর্তন করে ‘ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী একটি টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, আগ্রায় নির্মাণাধীন মিউজিয়ামটি ছত্রপতি শিবাজি মহারাজের নামে পরিচিত হবে। এছাড়া তিনি লেখেন, নতুন উত্তরপ্রদেশে গোলামি মানসিকতার প্রতীকের কোনও স্থান নেই। টুইটের শেষে তিনি যোগ করেন, “আমাদের সবার নায়ক শিবাজি মহারাজ। জয় হিন্দ জয় ভারত।”

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ১১ জন শহিদের নামে জেলার এক একটি রাস্তার নামকরণ করা হবে। এই নিয়ে পূর্ত বিভাগ একটি বিবৃতিও জারি করেছে। রাজ্যের পূর্ত বিভাগের তরফে জয় হিন্দ বীরপথ প্রকল্পও ঘোষনা করা হয়।

অগস্টে যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছিল, বীর চক্র প্রাপ্ত শহিদ স্কোয়াড্রন লিডার মদনপাল সিং চৌহানের নামে জাসালা-কান্ধলা রোডের নামকরণ করা হবে। বহু বছর ধরে ওই এলাকার মানুষ এই দাবি তুলে সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই নামকরণে অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, এর কদিন আগেই যোগী সরকার তৈরি করেছে একটি বিশেষ সুরক্ষা বাহিনী। এই বাহিনীর নাম দেওয়া হয়েছে এসএসএফ। এ বিষয়ে সরকার কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বাহিনী ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারবে বা তল্লাশি চালাতে পারবে বলে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..