× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপজেলা যুবলীগের উদ্যোগে পালিত হয়েছে।

সোমবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় কার্যালয়ে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হকের পরিচালনায় সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

প্রসংগত, শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জেরে টুঙ্গিপাড়ায় শেখ নূরুল হক ও শেখ আছিয়া বেগমের পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টা করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন শেখ ফজলুল হক মনি।


এ ক্যটাগরির আরো খবর..