আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও ২০১৬ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৯ জানুয়ারী সকালে উপজেলা সদরে রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সরোয়ার আলমের সভাপতিত্বে বার্ষিক সভায় ২০১৫ সালের আয়-ব্যয় ও প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক সাইফুল মৃধা। ২০১৬ সালের সভাপতি নির্বাচিত হন দৈনিক যায়যায় দিন ও দৈনিক দক্ষিনাঞ্চল সংবাদদাতা প্রবীর বিশ্বাস ননী ও সাধারণ সম্পাদক দৈনিক শাহনামা প্রতিনিধি শামীম খান।
সহ-সভাপতি সাইফুল মৃধা, যুগ্ম সাধারন সম্পাদ জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধ্যক্ষ রিপন বিশ্বাস, দপ্তর সম্পাদক মল্লিক মহিউদ্দিন নান্না, আইন বিষয়ক সম্পাদক সমীরন রায়, তথ্য ও প্রচার সম্পাদক – আনোয়ার ফকির, নির্বাহী সদস্য-১ এস এম ওমর আলী সানি, নির্বাহী সদস্য-২ মোঃ জহিরুল ইসলাম ইসলাম সবুজ, সদস্য মোঃ সরোয়ার সরদার. মোঃ শওকত হোসেন (সান্টু) খন্দকার . পিন্স রিপন হালদার.। এছাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির ৫ সদস্যর একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে।