× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগৈলঝাড়ায় ৫ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা

admin
হালনাগাদ: বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বেকারীসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালতের বিচারক। অভিযানের সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা বাজারের মর্ডান বেকারীর উৎপাদিত দ্রব্যের মেয়াদ না দেয়ার অপরাধে ভ্র্যাম্যমান আদালতে বিচারক ৭ হাজার টাকা জরিমানা, শ্রী দূর্গা মিষ্টি ভান্ডার অপরিস্কার-অপরিচ্ছন্ন থাকায় তাদের ৭ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীন বিভিন্ন প্রকার প্রসাধনী থাকার অপরাধে গৈলা বাজারের নাহার কসমেটিককে ৩ হাজার, সাদিয়া কসমেটিক ৩ হাজার ও রব সরদারের মুদির দোকানকে ১ হাজার পাচশতসহ ২১হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা হাসপাতালের স্যানেটিশন পরিদর্শক শুকলাল শিকদার। গৈলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের ভ্র্যাম্যমান আদালতের অভিযানের সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..