× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

আগৈলঝাড়ায় হামের টিকা দেয়ার পর এক শিশু প্রতিবন্ধি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় হামের টিকা দেয়ার পর এক শিশু প্রতিবন্ধীতা দেখা দিয়েছে।

জানাগেছে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের পরিমল বিশ্বাসের ১৫ মাসের শিশু পুত্র পাইলট বিশ্বাস সাভাবিক ভাবেই বেড়ে উঠছিল। শিশুটি শারিরিক ভাবে সুস্থ থাকায় প্রতিদিন হেসে খেলে দিন কাটাত । গত ২২মে স্থানীয় টিকাদান কেন্দ্রে  শিশু পাইলটকে হাম দ্বিতীয় ডোজের টিকা প্রদান করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক নীল কান্ত হালদার । টিকা দেয়ার পর থেকে শিশুটির শরিরে বিভিন্ন ধরনের পার্শ প্রতিক্রিয়া দেখাদেয় ।

টিকা দেয়ার ৫ দিনের ব্যাবধানে ওই শিশুটির দু’পা হাটা চলার শক্তি হারিয়ে প্রতিবন্ধিতা দেখাদেয়। এক পর্যায় শিশুটির দিন মজুর বাবা মা দিশেহারা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  হাসপাতালের ১৯ নম্বর বিছানায় শিশু পাইলটের বাবা মায়ের সাথে কথা বললে তাদের শিশু সাবেক সুস্থ্য অবস্থায় ফিরে পাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন বলেন টিকা দেয়ার কারনে শিশুটির এমন হয়েছে কিনা তা বলা যাচ্ছে না। রোগের কারন অনুসন্ধানে কিছু আলামত ঢাকায় পাঠানো হয়েছে। আলামতের রিপোর্ট  পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..