× Banner
সর্বশেষ
বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগৈলঝাড়ায় সরকারী গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারী রাস্তার গাছ কেটে নিয়েছে এক প্রভাবশালী। খবর পেয়ে কাটা গাছের অংশ বিশেষ জব্দ করেছে বন বিভাগ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সুত্রে জানাগেছে, আজ রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা পয়সারহাট সড়কে উত্তর চাঁদত্রিশিরা টেম্পু স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগের লাগানো কয়েকটি চাম্বল গাছ কেটে নেয় দলিল উদ্দিন বখতিয়ারের ছেলে স্থানীয় প্রভাবশালী ইলিয়াস বখতিয়ার। যার আনুমানিক মূল্য অর্ধলক্ষাধিক টাকা। স্থানীয়রা ইলিয়াসকে সরকারী গাছ কাটায় বাধা দিলেও তাদের কথা না শুনে তরিঘরি করে কাটাগাছগুলো সরিয়ে ফেলে ইলিয়াস। এর পূর্বেও ইলিয়াস বখতিয়ার ওই রাস্তা থেকে গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে উপজেলা বনায়ন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল রোববার সকালেই ঘটনাস্থালে যান। প্রদীপ মন্ডল গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, তিনি কাটা গাছের অংশ হিসেবে ৬ পিচ গাছ জব্দ করেছেন। এব্যাপারে মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..