× Banner
সর্বশেষ
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় র‌্যাব ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করেছে

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশাল জেলার র‌্যাব-৮ এর সদস্যরা আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় অভিযান চালিয়ে অর্ধ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলামিন বেপারীকে আটক করেছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে র‌্যাবের ডিএডি কামরুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আলামিন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের অহেদ বেপারীর পুত্র। র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চেংগুটিয়া গ্রামের নুরু তালুকদারের রাইচ মিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে (২২) আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৫৩ হাজার ৪’শ টাকা। বুধবার দুপুরে আটককৃত আলামিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..