× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি

admin
হালনাগাদ: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ   বরিশারের আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভুত হয়ে যায়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ব্যবসায়ীদের ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরনদী, কোটালীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে দেড়ঘন্টায় অগুন নিয়ন্ত্রনে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারী পরিচলক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে আগুনের খবর পেয়ে অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী গৌরনদী, উজিরপুর ও কোটালীপাড়া উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানাযাবে বলে জানান তিনি।

ক্ষতি গ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান হল পয়সারহাট বাজারের জসিম দাড়িয়ার কাপরের দোকান, জাহাঙ্গীর সিকদারের টিনের দোকান, আশিক দাড়িয়ার হার্ডওয়ারের দোকান, আলিম শেখের দোকান, সুজন শেখের প্রসাধনী দোকান, রফিক টেইর্লাস, মেরাজ এর কাঁপরের দোকান, সেলিম তাজের গ্যাস-সিলিন্ডারের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডে সম্পূর্ন পুড়ে যায়।

এ ছাড়াও ৭-৮টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান, উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ব্যাপারে উপেজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করে সরকারী ভাবে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..