× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

আগৈলঝাড়ায় বিজয়া পুনর্মিলনী, শোভাযাত্রা ও শিক্ষা উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

দিনেশচন্দ্র জয়ধর:  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন উত্তরসাজুরিয়া গ্রামে বিজয়া পুনর্মিলনী, শোভাযাত্রা, শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ অনুষ্ঠিত হয়েছে।

বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব শ্রী অনিল চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইলিয়াস তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ শ্রী রনজিত বাড়ৈ, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জনাব গিয়াসউদ্দীন মিয়া, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ. এম. মানিক হাসান, গৌরনদী বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডা. মণীষ চন্দ্র বিশ্বাস, জহরেরকান্দি পূর্ব কোটালিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী দেবাশিস চন্দ্র সরকার, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী পার্থসারথি হালদার, বাকাই সংস্কৃত কলেজ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দিজেন্দ্রনাথ হালদার।

অনুষ্ঠানের প্রারম্ভে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সবুজ হালদার, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী শ্রী পলাশ মজুমদার।

স্বাগত ভাষণ প্রদান করেন গ্রামের কৃতী সন্তান উদ্দীপ্ত তরুণ শ্রী সুরঞ্জন মণ্ডল। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শ্রী সুনীল পাণ্ডে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী শ্যামলকৃষ্ণ জয়ধর, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক শ্রী দিনেশচন্দ্র জয়ধর, গ্রামের কীর্তিমান সন্তান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শ্রী রিপন মণ্ডল, ব্যবসায়ী তমাল মণ্ডল, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্থী জয়ধর, শিক্ষার্থী পল্লব মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে একটি বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এস.এস.সি. ও এইচ.এস.সি. উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। গ্রামের শতাধিক শিক্ষার্থীর মাঝে কাগজ,কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে বয়োজ্যেষ্ঠ প্রবীণেরা শিক্ষার্থীদের মাথায় ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করেন।


এ ক্যটাগরির আরো খবর..