আগৈলঝাড়ায় দ্যা নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় দ্যা নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ দেশের ভিন্নধারার বাংলা অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজ ডটকম ১০ বছরে পদার্পন উৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

শনিবার সকালে রিপোটার্স ইউনিটি’র কার্যালয়ে আগৈলঝাড়া প্রতিনিধি অমিয় করের অয়োজনে দ্যা নিউজ ডটকম ১০ বছরে পদার্পন উৎসব অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে দ্যা নিউজ ডটকম ১০ বছরে পদার্পন অনুষ্ঠানের আলোচনাসভায় আগৈলঝাড়া প্রতিনিধি অমিয় করের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিপোটার্স ইউনিটি’র সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সবুজ, নির্বাহী সদস্য-১ সুশান্ত সরকার শান্ত, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ. এম. মাসুম ও সাংবাদিক আজিজুল মোল্লা, দিদার হোসেন প্রমুখ।

দ্যা নিউজ ডটকম এর আগৈলঝাড়া প্রতিনিধি অমিয় কর বলেন, দ্যা নিউজ ডটকম জন্মলগ্ন থেকে দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরে। আমিও আগৈলঝাড়া থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করার চেষ্ঠা করি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ দ্যা নিউজ ডটকম ৯ বছর পূর্ণ করে ১০বছরে পদার্পণ দিতে সক্ষম হয়েছে।

লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের দ্যা নিউজ ডটকম অনলাইন পত্রিকাটির সংবাদ যারা পড়েন তাদের প্রতি রইলো আমার অবিরাম ভালোবাসা ও শ্রদ্ধা। আগামীতে দ্যা নিউজ ডটকম এর আরো পাঠক বাড়বে সেই প্রত্যাশাও ব্যাক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।