× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

 আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় চার মাদক মামলার আসামী সরোয়ার সরদারসহ দুই ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনা বেচার খবর পেয়ে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের শাহ আলম সরদারের বাড়ির ভাড়াটিয়া সরোয়ার সরদার (৪২) কে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সরোয়ার পাশ্ববর্তি গৌরনদী থানার নরসিংহলপট্টি গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে।

সরোয়ারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় তিনটি ও গৌরনদী থানায় ১টিসহ মোট চারটি মাদক মামলা রয়েছে। এঘটনায় পিএসআই আলমগীর হোসেন বাদী হয়ে ওই রাতেই মামলা দায়ের করেন। একই রাতে অভিযান চালিয়ে উপজেলা বেলুহার গ্রামের ফারুক সন্যামতের ছেলে সোহাগ সন্যামত (৩২) কে ৬পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

নন জিআর মামলার আসামী জলিরপাড় গ্রামের একই পরিবারের বিনয় হালদার,তার স্ত্রী পবিত্র হালদার, ছেলে শাওন হালদারকে পুলিশ গ্রেফতার করে। গ্রফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..