× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় নারী মাদক বিক্রেতা লিজা বেগম ও ক্রেতা নিরব বৈরাগী গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
নিরব বৈরাগী

বরিশালের আগৈলঝাড়ায় নারী মাদক বিক্রেতা ও ক্রেতা গ্রেফতার। পালিয়ে যাওয়া ডিলারসহ তিনজনকে আসামী করে পুলিশের মামলা দায়ের।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের রতœপুর গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুল হাওলাদারের স্ত্রী মাদক ব্যবসায়ী লিজা বেগমের কাছ থেকে (৩০) মোহনকাঠি গ্রামের নিরব বৈরাগী ইয়াবা সেবনের জন্য ক্রয় করে।

মাদক কেনা বেচার সময়ে স্থানীয় লোকজন ওই নারী মাদক ব্যবসায়ী লিজা বেগম ও ক্রেতা নীরব বৈরাগীকে আটক করে পুলিশে খবর দেয়। এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক নারী মাদক ব্যবসায়ীী লিজাকে ৮পিস ইয়াবাসহ আটক করে। এসময় সেখানে অবস্থান করা মাদকের ডিলার ফরিদ হাওলাদার কৌশলে পালিয়ে যেতে সক্ষত হয় বলে জানায় স্থানীয়রা। এসআই ওমর ফারুক আটক মাদক ব্যবসায়ী লিজা ও নিরবকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক লিজা, নিরব ও পলাতক ফরিদ হাওলাদারকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। লিজার স্বামী আসাদুল নিজেও মাদক বিক্রির সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।

এর আগেও মাদক ব্যবসায়ী লিজা এবং ফরিদ একাধিকবার গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে নতুন উদ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পরে।


এ ক্যটাগরির আরো খবর..