× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

আগামী ৮ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা  প্রবেশপত্র বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আগামী ৮ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা  প্রবেশপত্র বিতরণ শুরু হবে।

শুক্রবার (৪ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ও ৯ আগস্ট এইচএসসির প্রবেশপত্র বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিতরণ করা হবে। ইতোমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী ৮ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র কার্ড বিতরণ করা হবে।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে সংশোধন করতে হবে। প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানপ্রধানরা দায়ী থাকবেন।

 


এ ক্যটাগরির আরো খবর..