× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ডেস্ক

আগামী ১৩ নভেম্বর কোনও ধরণের আশঙ্কার কারণ নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
আশঙ্কার কারণ নেই

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রীর মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে কোনও ধরণের আশঙ্কার কারণ নেই। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ নভেম্বর ঘিরে আমাদের কার্যক্রম চলছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অনেকেই বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। এজন্য যারা জামিন দেয় তাদের প্রতি অনুরোধ, তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।

এ সময় সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

তিনি বলেন, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনাবাহিনীর সদস্য, ৩৫ হাজারের মতো বিজিবি এবং সাড়ে পাঁচ লাখের ওপরে আনসার সদস্য মোতায়েত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..