× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

আগামী বাজেটে পৌরসভার ড্রেনেজ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেছেন,  শরীয়তপুর পৌরবাসী তাদের পবিত্র ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করে তাদের সেবক হিসেবে নিয়োগ করেছে। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পৌরবাসীর সেবা ও উন্নয়ন করে যাবো ইনশাল্লাহ।

শরীয়তপুর পৌরসভার বিভিন্ন চলমান উন্নয়ন কাজের বর্ননা দিয়ে মেয়র আরো বলেন, আগামী অর্থ বছরে পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। সেই লক্ষে পৌরসভার সকলে মিলে কাজ করছে। এজন্য পৌরবাসী সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মেয়র পৌরসভার মধ্যে অবস্থিত সকল খাল গুলো যারা দখল করেছেন দ্রুত দখল মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানান। আইনগত ব্যবস্থা গ্রহন করলে সবার মাঝেই সমস্যা হবে। তাই ভবিষ্যতে আর কোন খাল দখল না করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামের তৃতীয় তলায় অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন।

মেয়র বলেন, শরীয়তপুর পৌরসভা আমাদের সকলের প্রিয় পৌরসভা। এর উন্নয়ন শ্রীবৃদ্ধির জন্য সকল নাগরিককে দায়িত্বশীল হতে হবে। পৌর এলাকার মধ্যে ভবিষ্যতে আর কোন পুকুর বা জলাশয় পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভরাট করা যাবে না। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ঋতু বৈচিত্রের পরিবর্তন এসেছে। জলবায়ু ও আবহাওয়ায় ব্যাপক তারতম্য দেখা দিয়েছে। এই সংকট ময় মূহুর্তে পুকুর ও জলাশয় ভরাট করলে দৈব দূর্বিপাক সৃষ্টি হবে। ফলে সকল পৌরবাসীকে দুরভোগ পোহাতে হবে। মেয়র ৫৪ কোটি ৬৬ লক্ষ ৫১ হাজার ৭০৯ টাকার সম্ভাব্য বাজেট এর উপর পৌরবাসী ও নাগরিক সমাজের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, পৌরবাসীর আন্তরিক সহযোগিতায় ও সময় মত কর পরিশোধের ফলে আমরা উন্নয়ন বাজেটের লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবো। এসময় তিনি পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফলে সারা বাংলাদেশের মধ্যে এমজিএসপি প্রকল্পে শরীয়তপুর পৌরসভা প্রথম স্থান অধিকার করেছে বলে জানান। এই সাফল্যের ফলে শরীয়তপুর পৌরসভা, সরকার ও প্রকল্পের পক্ষ থেকে বৃহৎ আকারের বরাদ্দ প্রাপ্তির প্রত্যশা করছেন। বরাদ্দ পাওয়া গেলে শরীয়তপুর পৌরসভার যোগাযোগ উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জিত হবে। সেই সাথে সাথে শিক্ষা ও চিকিৎসা খাতেও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, সাবেক চেয়ারম্যান এবিএম গিয়াস উদ্দিন পাহাড়, প্যানেল মেয়র-১ মোঃ বাচ্চু বেপারী, সাবেক শিক্ষক ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিমল কৃষ্ণ অধিকারী, জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আজিজুল হক পাহাড়, প্যানেল মেয়র-২ হোসেন মোহাম্মদ আলমগীর, আওয়ামীলীগ নেতা সামছুল হক আকন। কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্যার সঞ্চালনায় এ সভায় পৌরসভার টিএলসিসি, ডব্লিউ এলসিসির সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বাজেট এর বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে তাদের মতামত তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..